advertisement
advertisement

শিশুকে হত্যার অভিযোগে মা আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
শিশুকে হত্যার অভিযোগে মা আটক

হাতকড়া

advertisement

রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেহেরুন নেসা।রামপুরা থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।শাহাদাত হোসেন আরও বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান থাকতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর