ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট দল
মানচিত্রে ছোট্ট এক ভূখণ্ড। জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। যাতায়াতের জন্য সপ্তাহে একটিমাত্র বাণিজ্যিক ফ্লাইট। বছরের বেশির ভাগ সময়ই প্রতিকূল আবহাওয়া। এমন জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা ভাবাটাও কঠিন। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে ফকল্যান্ড আইল্যান্ডস।দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে, আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জে এবার বসেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর।
রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে স্বাগতিকেরা। সিরিজটি ৬-২ ব্যবধানে জিতেও নিয়েছে তারা।তবে এই জয় কেবল একটি সিরিজ জয়ের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি ভূখণ্ডের ক্রিকেটীয় স্বপ্ন, সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস এবং ছোট্ট একটি জনগোষ্ঠীর অসাধারণ উদ্যোগ।ফকল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এই সিরিজের গুরুত্ব আরও বড়।
জনসংখ্যায় আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাসে নাম লেখাল তারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।