advertisement
advertisement

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

খন্দকার নাঈম আহমেদ টিটন

advertisement

রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলার সীতাকুণ্ডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার দুজন হলেন ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার এবং বাদল। তাঁদের মধ্যে ফারুক হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানা যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদপুর থানা পুলিশ জানায় দুই সন্ত্রাসী সীতাকুণ্ডে অবস্থান করছে। পরে হোটেল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁদের ঢাকা থেকে আসা একটি দল নিয়ে যায়।’মাসুদ আলম বলেন, দুজনের বিরুদ্ধে টিটন হত্যা মামলা ছাড়াও রাজধানীর বছিলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে গুলি; এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর