advertisement
advertisement

স্বপ্নের মতো ৪৫ দিনের সফর শেষে মন খারাপ প্রিয়ন্তীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
স্বপ্নের মতো ৪৫ দিনের সফর শেষে মন খারাপ প্রিয়ন্তীর

প্রিয়ন্তী উর্বী। ছবি : ফেসবুক থেকে

advertisement

প্রিয়ন্তী উর্বী ঘুরতে পছন্দ করেন। জীবনের প্রথম ইউরোপযাত্রায় প্রায় ৪৫ দিনে ঘুরেছেন কয়েকটি দেশ। গতকাল শুক্রবার দেশে ফেরার আগে নতুন কয়েকটি ছবি দিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-গতকাল শুক্রবার ফেসবুকে ইউরোপ সফরের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রিয়ন্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইউরোপকে বিদায় জানানোটা যতটা সহজ ভেবেছিলাম, আসলে ততটা নয়।

৪৫টি দিন-অসংখ্য সুন্দর জায়গা, অমূল্য কিছু মুহূর্ত, নতুন নতুন অভিজ্ঞতা আর এমন সব স্মৃতি, যা ইউরোপ ছাড়ার পরও অনেক দিন আমার সঙ্গে থেকে যাবে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে পোস্টে প্রিয়ন্তী আরও লিখেছেন, ‘পৃথিবীটাকে একটু কাছ থেকে দেখতেই এসেছিলাম। কিন্তু কখন যে ইউরোপ আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ হয়ে গেল, বুঝতেই পারিনি।

বিদায় নিচ্ছি কৃতজ্ঞ এক হৃদয় আর অশ্রুসিক্ত চোখে; আবার দেখা হবে, ইউরোপ।’ অভিনেত্রীর ফেসবুকে দেড় মাসের দীর্ঘ সফরে প্রিয়ন্তী কখনো নেদারল্যান্ডসের ছবির মতো গ্রাম, কখনো বেলজিয়ামের ঐতিহাসিক স্থাপনা, কখনো স্বামীর সঙ্গে হেঁটে দেখেছেন জার্মানির শহর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর