সাজিদ শাহরিয়ার
‘বন্ধু তুই কই, এখন আর বাড়ি গিয়ে কী করব, তুই তো চলে গেলি’—হাসপাতালে শয্যায় রাখা এক তরুণের লাশের পাশে কথাগুলো বলতে বলতে আহাজারি করছিলেন সাইফুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে এই চিত্র দেখা যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শয্যায় রাখা লাশটি সাজিদ শাহরিয়ারের (২৪)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
গতকাল কর্ণফুলী নদীতে ডুবে মৃত্যু হয় তাঁর।সাইফুল ইসলাম সাজিদ শাহরিয়ারের সহপাঠী। দুজনের বাড়ি নরসিংদী জেলায়। একসঙ্গে বেড়ে উঠেছেন তাঁরা। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন একই বিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সাজিদ চট্টগ্রামে চলে এলেও দুজনের বন্ধুতে ভাটা পড়েনি। একসঙ্গে বেড়াতে যেতে ভালোবাসতেন তাঁরা।মো. জহিরুল ইসলাম, স্নাতকোত্তরের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।আমাদের বিভাগে সবার সঙ্গেই ওর ভালো সম্পর্ক ছিল।
খুবই ভদ্র ছিল সাজিদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।