advertisement
advertisement

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

জাপানে ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

advertisement

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার রাতে তাঁর দেশে ফেরার বিষয়টি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে গত বুধবার তিনি জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের খেলা দেখেন এবং তাঁদের উৎসাহিত করেন।

এ ছাড়া সফরকালে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশ, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর