advertisement
advertisement

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ। আজ সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায়

advertisement

গাজীপুর নগরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কের আমবাগ এলাকায় তাঁরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে দেন।

দুপুরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটির শ্রমিকদের গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরে একাধিকবার সময় দেওয়া হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি।

এর মধ্যে বেতন না দিয়েই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।আজ সকাল ৯টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর