advertisement
advertisement

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি কত হয়েছিল, এবার শঙ্কা কতটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি কত হয়েছিল, এবার শঙ্কা কতটা

মূল্যস্ফীতি

advertisement

জ্বালানি তেলের দাম বাড়লে মানুষের জীবনের প্রায় প্রতিটি ধাপেই খরচ বাড়ে। দৈনন্দিন জীবন আরও খরুচে হয়ে যায়। মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পায়। এটিই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব।গতকাল আবারও ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হলো। অকটেন ও পেট্রলের দাম প্রথমবারের মতো ১৫০ টাকা ছাড়াল। অকটেন, পেট্রল, ডিজেল, কেরোসিনের হঠাৎ এত মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন গরিব ও সীমিত আয়ের মানুষেরা।

২০২২ সালের আগস্ট মাসের পর জ্বালানি তেলের দাম একলাফে এত বাড়ানো হয়নি।এবার দেখা যাক, ২০২২ সালে আগ মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কী প্রভাব পড়েছিল মানুষের জীবনে। মূল্যস্ফীতি কত হয়েছিল, এর প্রভাব কী ছিল।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ৬ আগস্ট ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। ৭ আগস্ট থেকে নতুন দাম কার্যকর করা হয়।

মাস শেষে দেখা গেল, সার্বিক মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ থেকে বেড়ে সাড়ে ৯ শতাংশ ছাড়িয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর