advertisement
advertisement

বোল্ড ব্লাউজ আর মেরুন লেহেঙ্গায় রাজকীয় উর্বশী রাউতেলা, গয়নার ঝলকে নজর কাড়লেন অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
বোল্ড ব্লাউজ আর মেরুন লেহেঙ্গায় রাজকীয় উর্বশী রাউতেলা, গয়নার ঝলকে নজর কাড়লেন অভিনেত্রী

advertisement

চণ্ডীগড় টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে উর্বশী রাউতেলার রাজকীয় সাজে চোখ আটকে গেল সবার। মেরুন লেহেঙ্গা, গোলাপি ওড়না আর ভারী কুন্দন গয়নায় অভিনেত্রীকে মনে হলো আধুনিক যুগের এক রাজকন্যা। চণ্ডীগড় টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর পর্দা নেমেছে তারকাখচিত এক গ্র্যান্ড ফিনালেতে। ফ্যাশন, সৃজনশীলতা ও গ্ল্যামারের এই আয়োজনে একের পর এক নজরকাড়া লুকে মুগ্ধ করেছেন তারকারা। তাদের মধ্যে আলাদা করে আলোচনায় এসেছেন উর্বশী রাউতেলা।

View this post on Instagram A post shared by Times Fashion Week (@timesfashionweek) ‘ভিরাসত বাই রেইনু তান্ডন’-এর এই লুকে উর্বশীর সাজে ছিল ভারতীয় ব্রাইডাল ফ্যাশনের চেনা আভিজাত্য, সঙ্গে আধুনিক গ্ল্যামারের ছোঁয়া। গাঢ় মেরুনের সঙ্গে হালকা গোলাপি ওড়নার কনট্রাস্ট পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।বোল্ড ব্লাউজে আধুনিকতার ছোঁয়াউর্বশীর ব্লাউজটি ছিল স্লিভলেস, ভি-নেক কাটের। পুরো ব্লাউজজুড়ে সিকুইন ও জড়ির কাজ।

শরীরঘেঁষা ফিটিংয়ের সঙ্গে সামান্য ক্রপড কাটে মিডরিফ ছিল খোলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর