চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ। আজ বেলা আড়াইটার দিকে
ঢাকার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়া মডেল মসজিদের সামনে তাঁরা মহাসড়ক অবরোধ শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়।
দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অবরোধ কর্মসূচিতে স্থানীয় অনেক বাসিন্দাও অংশ নেন।ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের একজন দিদারুল আলম অবরোধ চলাকালে প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ ধরে ঢাকায় ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুত ব্যাংকারদের কর্মসূচি চলছে। আজ আন্দোলনকারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের দিকে গেলে পুলিশ তাঁদের অতর্কিতে লাঠিপেটা করে।
এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।