advertisement
advertisement

‘কালকে ৫০০ দিয়ে ঢাকায় আসছিলাম, এখন ১০০ টাকা বেশি ভাড়া নিল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
‘কালকে ৫০০ দিয়ে ঢাকায় আসছিলাম, এখন ১০০ টাকা বেশি ভাড়া নিল’

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এসি, নন–এসি প্রায় সব বাসে বাড়তি ভাড়া নিতে দেখা যায়। ২১ সেপ্টেম্বর ২০২৬

advertisement

‘কালকে (রোববার) ৫০০ টাকা দিয়ে ঢাকায় আসছিলাম। আর এক দিন পর এখন ১০০ টাকা বেশি ভাড়া নিল। ৬০০ টাকায় টিকিট কাটতে হলো। কদিন আগেও একবার ভাড়া বাড়ছিল। এখন আবার বাড়ায় দিল।’কথাগুলো বলছিলেন মো. রমজান। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে তাঁর সঙ্গে দেখা হয়। ঈগল পরিবহনের একটি বাসে টিকিট কেটেছেন তিনি। ঢাকা থেকে যাবেন মাগুরায়।বাড়তি ভাড়ার বিষয়ে এই যাত্রী ক্ষোভ জানিয়ে বলেন, ‘গাড়ির লোকেরা এর চেয়ে কম ভাড়া নেবে না।

সরকার তেলের দাম বাড়াইছে। তাই তারাও ভাড়া বাড়াইছে। চাপটা বাড়ল আমাদের।’মো. রমজান, বাসযাত্রী।গাড়ির লোকেরা এর চেয়ে কম ভাড়া নেবে না। সরকার তেলের দাম বাড়াইছে। তাই তারাও ভাড়া বাড়াইছে। চাপটা বাড়ল আমাদের।আজ গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, টার্মিনাল ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের বাসে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

এসি, নন–এসি প্রায় সব বাসেই বাড়তি টাকায় টিকিট বিক্রি হচ্ছে।অরিন পরিবহনের একটি বাসে টিকিট কেটেছেন মো. রিয়াদুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর