advertisement
advertisement

যেখানেই যান, একটি গাছ থাকে সঙ্গে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
যেখানেই যান, একটি গাছ থাকে সঙ্গে

advertisement

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গুলশান-বনানী লেক নিস্তব্ধ। অধিকাংশ মানুষের কাছে শুক্রবার মানে একটু বেশি ঘুম, একটু অবসর। কিন্তু একজন মানুষ ছোট্ট একটি চারাগাছ হাতে দাঁড়িয়ে আছেন। মাটি খুঁড়ে চারাটি সেখানে লাগিয়ে সেটির গোড়ায় পানি দেন। কাজটি শেষ করে আবার কাঁধে ক্যামেরা তুলে নেন। কারণ, কয়েক ঘণ্টা পরই হয়তো তাঁকে ছুটতে হবে এমন কোনো ঘটনাস্থলে, যেখানে ঘটছে কোনো ঘটনা বা দুর্ঘটনা।

এই মানুষটিই এস এম আরিফুল আমিন প্লাবন। পেশায় ফটোসাংবাদিক পরিচয়টি কিন্তু তাঁর পুরো জীবনকে ধারণ করে না। কারণ, দিনের এক অংশে তিনি সংবাদচিত্রের মানুষ, আর অন্য অংশে তিনি স্বেচ্ছাসেবক, বৃক্ষপ্রেমী, জলবায়ু-সচেতন নাগরিক এবং মানুষের পাশে নীরবে দাঁড়িয়ে থাকা একজন। ক্যামেরা তাঁর পেশা আর মানবিকতা পরিচয়। আরিফুল আমিন প্লাবন একটি জাতীয় দৈনিকে ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন।

করোনা মহামারি, জুলাই গণ–অভ্যুত্থান, বাংলাদেশের রাজনীতি এবং জলবায়ু পরিবর্তন-সমসাময়িক বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে তিনি বছরের পর বছর ধরে ক্যামেরায় ধারণ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর