চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা তো আছেই। সঙ্গে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের আগুনও বইছে রিয়াল মাদ্রিদের। এর সঙ্গে এবার যুক্ত হলো একটা দুঃসংবাদও। অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভের্দে, সপ্তাহ তিনেকের মতো বাইরে কাটাতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঝমাঠ দিয়ে বল নিয়ে উঠছিলেন ভালভের্দে।
ঠিক তখনই বল কাড়তে গিয়ে উরুগুইয়ান এই মিডফিল্ডারকে ট্যাকল করেন আতলেতিকোর লি কাং-ইন। রিয়াল মাদ্রিদের দাবি ছিল, চ্যালেঞ্জটি ছিল সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য। কিন্তু রেফারি দেননি।ম্যাচ শেষে জানা গেছে, কাং-ইনের সেই বিপজ্জনক ট্যাকলে ভালভের্দের অ্যাঙ্কেল মচকে গেছে। ছিটকে যেতে হতে পারেন বেশ কয়েক সপ্তাহের জন্য।স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে জানিয়েছে, ভালভের্দের অ্যাঙ্কেলের ফোলা ভাব এখনো কমেনি।
ফোলা কমলে আগামীকাল তাঁর আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।