advertisement
advertisement

‘ফিরে আসার গল্প’–এ শিমুর বদলে দীপা, যেভাবে বদলে গেল ‘রুকাইয়া’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
‘ফিরে আসার গল্প’–এ শিমুর বদলে দীপা, যেভাবে বদলে গেল ‘রুকাইয়া’

দীপা খন্দকার ও সুমাইয়া শিমু। কোলাজ

advertisement

বিরতির পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল সুমাইয়া শিমুর। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন এই অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর উত্তরায় শুটিং বাড়িতে সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এক দিন শুটিংও করেছিলেন। তবে শেষ পর্যন্ত ধারাবাহিকটিতে পরে আর অভিনয় করা সম্ভব হয়নি তাঁর। তাঁর চরিত্র রুকাইয়ার ভূমিকায় দেখা যাবে দীপা খন্দকারকে। হঠাৎ কেন বদলে গেল কাস্টিং?

জানা গেছে, চোখের গুরুতর সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে সরে দাঁড়াতে হয়েছে সুমাইয়া শিমুকে। ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল শিমুর। এর আগে চরিত্রটি নিয়ে তিনি বলেছিলেন, ‘বিরতির পর ফেরার মতো গল্প ও চরিত্র।’ দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফেরার সুযোগটি নিয়ে তাই বেশ আগ্রহী ছিলেন শিমু। কিন্তু সংবাদ সম্মেলন ও এক দিন শুটিংয়ের পরই তাঁর চোখের সমস্যা বেড়ে যায়।

প্রথম আলোকে আজ সোমবার সুমাইয়া শিমু জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই চোখে অস্বস্তি অনুভব করছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর