ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।আবেদনের যোগ্যতাবিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এর মধ্যে সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, প্রকৌশল, আইন ও বিজ্ঞান–সংশ্লিষ্ট বিষয় রয়েছে।স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারিভর্তি পরীক্ষাভর্তি প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।