শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় এসেছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬
সকালে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে হবে। সেই উচ্ছ্বাস আর আবেগে রাতটি যেন কাটছিল না মহিমা আক্তারের। বাবাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে নিয়ে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই সংবর্ধনাস্থলে হাজির। পল্লিচিকিৎসক বাবা মোহাম্মদ মাহফুজ বললেন, কৃতী সংবর্ধনার অনুষ্ঠানে আসবে এ নিয়ে উচ্ছ্বাসে সারা রাত ঘুমায়নি মেয়ে।প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।কৃতী সংবর্ধনার কিশোরগঞ্জ পর্ব আজ সোমবার আয়োজন করা হয় জেলার নেহাল গ্রিন পার্কে।
এতে অংশ নেয় মহিমার মতো আট শর বেশি শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।