advertisement
advertisement

পাঁচ কিশোর-তরুণকে বেড়ানোর কথা বলে অপহরণ, আটকে রেখে চলে নির্যাতন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
পাঁচ কিশোর-তরুণকে বেড়ানোর কথা বলে অপহরণ, আটকে রেখে চলে নির্যাতন

advertisement

পাঁচ কিশোর-তরুণের ২ জনের বয়স ১৬, ২ জনের ১৮ এবং ১ জনের বয়স ২০ বছর। টেকনাফের মেরিন ড্রাইভে বেড়ানোর কথা বলে ১১ সেপ্টেম্বর তাঁদের অপহরণ করেন মানব পাচারকারী সদস্যরা। পাচারকারীরা সাগরপথে তাঁদের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিলেন। উদ্দেশ্যে দফায় দফায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়। তবে অপহরণের ১০ দিন পর গতকাল রোববার তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)।

মুক্তি পাওয়া কিশোর–তরুণেরা অভিযোগ করেছেন, অপহরণের পর পাচারকারীরা তাঁদের আটকে রেখে নির্যাতন করেছেন।এ ঘটনায় মো. আনাস ওরফে মুন্না (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি-১৫–এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল ভোরে টেকনাফের সাবরাং জিরো পয়েন্টের মেরিন ড্রাইভসংলগ্ন খনকারপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কিশোর-তরুণকে উদ্ধার করা হয়।

তাঁরা হলেন আল আমিন কাউসার (১৮), মো. রাশেদ (২০), সাকিবুল হাসান (১৮) এবং ১৬ বছর বয়সী ২ কিশোর।এসআরবি দেওয়া তথ্যমতে, অভিযান চলাকালে মো. আনাসকে গ্রেপ্তার করা সম্ভব হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারচক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর