ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘আশীর্বাদ কা দিয়া’ (আশীর্বাদের প্রদীপ) অনুষ্ঠানে কর্তব্যপথে তেলের প্রদীপ জ্বালাচ্ছেন মানুষ। ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর নির্দেশ ছিল। সরকারি পর্যায়ে তো বটেই, বেসরকারিভাবেও এই নির্দেশ ছড়িয়ে দেওয়া হয়েছিল দেশের সর্বত্র। সেই অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, সারা দেশে প্রধানমন্ত্রী মোদির ৭৬তম জন্মদিনটি পালিত হয় প্রজ্বলিত প্রদীপের দীপ্তিতে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের চরিত্রও বহুমুখী।বিতর্ক সৃষ্টি হয়েছে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) কর্তৃপক্ষকে নিয়ে।
তাদের হুকুম ছিল, সব পড়ুয়াকে প্রদীপ জ্বালানোর সময় হাজির থাকতে হবে। প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় প্রদীপ জ্বালাতে হবে। নইলে ৫০০ রুপি জরিমানা।এ বিষয়ে আইআইএম স্টুডেন্টস কাউন্সিলের তরফে একটি নির্দেশনামা গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে বলা হয়, ১৭ সেপ্টেম্বর সবাইকে প্রদীপ জ্বালানো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। যদি কেউ অনুপস্থিত থাকে, তাহলে তাকে কারণ দেখাতে হবে। নির্দেশ অনুযায়ী, একমাত্র অসুস্থতার কারণে কেউ হাজির না থাকতে পারে।
তবে সে জন্য আইআইএম কর্তৃপক্ষ নিযুক্ত উপযুক্ত ডাক্তারের (সঞ্জীবনী) সার্টিফিকেট থাকা দরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।