advertisement
advertisement

শিশুর অবস্থান জানতে কোন ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন, জানুন বিস্তারিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
শিশুর অবস্থান জানতে কোন ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন, জানুন বিস্তারিত

শিশুর জিপিএস ট্র্যাকার

advertisement

শিশু বাইরে থাকলে সে ঠিক কোথায় আছে, তা জানা থাকলে অভিভাবকের দুশ্চিন্তা কিছুটা কমতে পারে। সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় এই উদ্বেগ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে শিশুর অবস্থান সম্পর্কে ধারণা রাখতে ছোট জিপিএস ট্র্যাকার ব্যবহার করা যেতে পারে। তবে শিশুদের জন্য ট্র্যাকার বাছাইয়ের ক্ষেত্রে শুধু প্রযুক্তি বা দাম দেখলেই হবে না।

ডিভাইসটি ছোট, সহজে বহনযোগ্য এবং যতটা সম্ভব চোখের আড়ালে রাখা যায় কি না, এসবও গুরুত্বপূর্ণ। কারণ, শিশুর হাতে নজরকাড়া স্মার্টওয়াচ থাকলে সেটি নিরাপত্তার বদলে বাড়তি ঝুঁকিও তৈরি করতে পারে।

কীভাবে কাজ করে এসব ট্র্যাকার, কী সুবিধা দেয়, বাংলাদেশে কোন ধরনের ট্র্যাকার পাওয়া যায় এবং কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল করবেন, জেনে নিন।শিশুর অবস্থান সম্পর্কে ধারণা রাখতে ছোট জিপিএস ট্র্যাকার ব্যবহার করা যেতে পারেজিপিএস ট্র্যাকারের সুবিধা জিপিএস ট্র্যাকার মূলত কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয় করে তা নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে অভিভাবকের ফোন বা অনলাইন প্ল্যাটফর্মে পাঠায়।এর সবচেয়ে বড় সুবিধা হলো, শিশু বাইরে থাকার সময় তার সর্বশেষ অবস্থান জানা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর