সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ সোমবার দুপুরে খুলনা নগরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়
চুরির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। পরে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বিক্ষোভ সমাবেশে এসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বেলা দেড়টার দিকে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।‘আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে বিচার দিসি’বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের হাতে ‘এক লোকমা ভাতের তরে মায়ের বুক খালি করে, আজমুল হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।