advertisement
advertisement

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় খান পরিবারের সন্তানসহ ৩ জনের ফাঁসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় খান পরিবারের সন্তানসহ ৩ জনের ফাঁসি

ফাঁসির দণ্ড পাওয়া সানিয়াত খান

advertisement

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের রাজনীতিতে বহুল আলোচিত খান পরিবারের সন্তান সানিয়াত খানসহ (বাপ্পা) তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও চারজনকে যাবজ্জীবন এবং একজনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন আজ সোমবার দুপুরে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ সাইদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে সানিয়াত খান নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি।

তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খানের (রানা) ছোট ভাই।ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার মো. আজাদ ও সদর উপজেলার শ্রীফলিআটা গ্রামের মো. শাজাহান মিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর