advertisement
advertisement

গাজী নজরুলের বিষয়ে স্পিকারের কাছ থেকে এখনো চিঠি পায়নি নির্বাচন কমিশন: ইসি সচিব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের কাছ থেকে এখনো চিঠি পায়নি নির্বাচন কমিশন: ইসি সচিব

আখতার আহমেদ

advertisement

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (সাতক্ষীরা–৪ আসন) পদের বিষয়ে স্পিকারের কাছ থেকে নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত কোনো চিঠি পায়নি। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

তারা বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। তবে এখন পর্যন্ত স্পিকার কোনো সিদ্ধান্ত দেননি। তিনি এখনো সংসদ সদস্য আছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী বেশ কিছুদিন আগে তাদের দলীয় প্যাডে ইসিকে চিঠি দিয়ে জানিয়েছিল যে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ চিঠির পরিপ্রেক্ষিতে ইসির এ মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

কারণ, বিষয়টি সংসদ সচিবালয় থেকে ইসিকে জানানোর বিধান আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর