প্রতীকী ছবি
বাংলাদেশে কেন আন্তর্জাতিক মানের গবেষণা ইনস্টিটিউট প্রয়োজন, তা নিয়ে লিখেছেন নাদিম মাহমুদ১৯০৯ সালে জার্মানির শেষ সম্রাট কাইজার দ্বিতীয় ভিলহেমের উপদেষ্টা ও রাজদরবারের গ্রন্থাগারের পরিচালক আডলফ হারনাক রাজসভায় সম্রাটকে বোঝান যে জার্মানিকে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে হলে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি স্বাধীন ‘গবেষণাপ্রতিষ্ঠান’ গড়ে তোলা প্রয়োজন, যা বিশ্ববিদ্যালয় ও একাডেমির কাজের পরিপূরক হবে।
তিনি সম্রাটকে জার্মান বিজ্ঞান সংস্কারের প্রস্তাব দেন।হারনাকের প্রস্তাবের পরের বছর, ১৯১০ সালের ১০ অক্টোবর বার্লিন বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে সম্রাট কাইজার দ্বিতীয় ভিলহেম বিজ্ঞান গবেষণার জন্য একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন।
তাঁর নামের সঙ্গে মিল রেখে সেই প্ল্যাটফর্মের নাম হয় ‘কাইজার ভিলহেম সোসাইটি’।হারনাকের দেওয়া এই সোসাইটির মূল দর্শনই ছিল যে এটি কেবল বিশুদ্ধ মৌলিক গবেষণায় সম্পূর্ণ মনোনিবেশ করবে, যেখানে পড়ানোর কোনো দায়িত্ব থাকবে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।