advertisement
advertisement

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা

advertisement

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে।

একই সঙ্গে যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন না, তাঁদের জন্য চালু করা হবে ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।কারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেননতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এ জন্য তাঁদের নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা করতে হবে।কোর্সে অন্য কোনো প্রতিষ্ঠানে বা আগের পড়াশোনার ভিত্তিতে ক্রেডিট নেওয়া হলে তা এই যোগ্যতার ক্ষেত্রে গণনা করা হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর