advertisement
advertisement

শুরুতেই হামজাদের মালয়েশিয়া–পরীক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ণ
শুরুতেই হামজাদের মালয়েশিয়া–পরীক্ষা

ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে গতকাল জাকার্তায় অনুশীলন করেছেন হামজা–ফারহানরা

advertisement

র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৪৫। মাঠের লড়াইয়েও সেই ব্যবধানটা কম নয়। আগের ১০ সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র ১টি। বাকি ৯ ম্যাচের ২টিতে ড্র, ৭টিতেই হার। সেই মালয়েশিয়ার বিপক্ষেই আজ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিতই খেলত বাংলাদেশ।

সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৪–১ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর এবার ভিন্ন এক মঞ্চে, ভিন্ন এক বাস্তবতায় দেখা হচ্ছে তাদের।চার বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অবশ্য এক নয়। র‍্যাঙ্কিংয়ে খুব বেশি এগোতে না পারলেও হামজা চৌধুরী ও সমিত শোমদের মতো প্রবাসীরা যোগ দেওয়ার পর মাঠে লড়াই করার মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক ফলে মেলে এর প্রমাণ।

গত জুনে সান মারিনোকে তাদেরই মাঠে হারিয়েছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর