বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম
বাজারে বেশ কিছুদিন ধরে ব্রয়লার মুরগি, ডিম, আটা ও ময়দার দাম চড়া রয়েছে। এ সময় বেশির ভাগ সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে চলতি সপ্তাহে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সবজি ও মাছের দামে কিছুটা বাড়তি প্রবণতা দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আদাবর বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।গত রোববার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।
প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা। তেলের মূল্যবৃদ্ধির পর ট্রাকের ভাড়া বেড়েছে। ফলে উৎপাদন স্থল থেকে পাইকারি বাজার, পাইকারি বাজার থেকে খুচরা বাজার—প্রতিটি ধাপেই অল্প অল্প করে দাম বেড়েছে। মাছের দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। যেমন শিং মাছ কেজিতে ৩০-৫০ টাকা বেড়ে ৫০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
কই, পাবদা, চিংড়ি, তেলাপিয়া, পাঙাশ, রুই মাছের দামও কিছুটা বেড়েছে।বাজার ঘুরে দেখা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেশ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।