advertisement
advertisement

‘ভাইরাল’ শব্দের আত্মকথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
‘ভাইরাল’ শব্দের আত্মকথা

advertisement

ইদানীং আমাকে মাত্রাতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। এটা নয়া জমানার নয়া বন্দোবস্ত কি না, বুঝতে পারছি না। মানুষ এখন কথায় কথায় আমাকে ব্যবহার করছে। মানে, ‘ভাইরাল’ শব্দটা।আরে ভাই, আমাকে নিয়ে এত টানাটানির কী আছে? মাঝেমধ্যে ত্যক্তবিরক্ত হয়ে ইনকিলাবের ডাক দিতে ইচ্ছে করে। আরও ইচ্ছে করে গোলামি থেকে আজাদির ঘোষণা দিতে। ‘দিল্লি না ঢাকা’—এই স্লোগানের ইস্যুতেও মুখ খুলতে ইচ্ছে করে। কিন্তু পারি না।

পারলেও আমার কথা, শব্দ, বায়ান কেউ বুঝতে পারে না। অবশ্য আমি সবার হাবভাব ঠিকই বুঝতে পারি।সেদিন বন্ধুদের আড্ডায় ভীষণ উচ্ছ্বসিত হয়ে শাকিল নামের এক তরুণ বললেন, ‘আরে মামা..., আমার গানের ভিডিও তো ফেসবুকে ভাইরাল!’এমন কথা শুনে কৌতূহলবশত তাঁর ফেসবুক পোস্টে গেলাম। দেখি, লাইক ৩৭টি, ভিউ ১৮৯। আমার মাথায় যেন ভূমিকম্প হলো। এটা কীভাবে ভাইরাল হলো, বুঝলাম না!আমার সঙ্গে এ কেমন আচরণ। এভাবে প্রতিনিয়ত আমার মান-ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে।

আমাকে অপমান-অপদস্থ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর