advertisement
advertisement

ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ

কী হবে ম্যানচেস্টার সিটির?

advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বরই দ্য অ্যাথলেটিক এবং বিবিসি এই খবর দিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই খবর।

প্রিমিয়ার লিগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের সব কটি অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।একটি স্বাধীন কমিশন জানিয়েছে, উল্লিখিত সময়ে ক্লাবটি তাদের বেশ কিছু বাণিজ্যিক সহযোগীর সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল।

পাশাপাশি ‘কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়িয়ে দেখানো এবং খরচ কমিয়ে দেখানোর জন্য তারা ভুয়া চুক্তির আশ্রয় নিয়েছিল।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তে সহযোগিতা না করার বেশির ভাগ অভিযোগেও সিটিকে দোষী পাওয়া গেছে।কমিশনের প্রতিবেদনের একটি সম্পাদিত সংস্করণ প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর