রাজধানীর বাজারে ডিমের দাম আরও বেড়েছে। বড় বাজার থেকে ফার্মের মুরগির এক হালি বাদামি ডিম ৫০ টাকায় কেনা যায়। তবে পাড়া-মহল্লার মুদিদোকানে লাগছে ৫৫ টাকা। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সাধারণত একটি-দুটি করে ডিম কেনে। তখন প্রতিটির দাম পড়ছে ১৫ টাকা।দেশে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের আমিষের অন্যতম বড় উৎস ডিম ও ব্রয়লার মুরগি। বাজারে দুই মাস ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকার আশপাশে। ডিমের দামও ডজন দেড় শ টাকার ওপরে ছিল।
এখন তা আরও বাড়ল।খুচরা বিক্রেতারা জানান, বর্তমানে এক ডজন (১২টি) ডিম ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহে ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফার্মের মুরগির সাদা ডিমের দাম ডজন ১৪৫-১৫৫ টাকা। হাঁসের ডিম ডজন ১৯০-২০০ টাকায় বিক্রি হয়। দেশে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের আমিষের অন্যতম বড় উৎস ডিম ও ব্রয়লার মুরগি। বাজারে দুই মাস ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকার আশপাশে। ডিমের দামও ডজন দেড় শ টাকার ওপরে ছিল।
এখন তা আরও বাড়ল।বিক্রেতারা মূল্যবৃদ্ধির জন্য মুরগির খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লোডশেডিংয়ের মধ্যে ডিজেল দিয়ে জেনারেটর চালানোর কারণে খরচ বৃদ্ধি ইত্যাদিকে দায়ী করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।