advertisement
advertisement

সন্দেহভাজন সহকারী পাইলটের সামাজিক যোগাযোগমাধ্যমে আল-কায়েদা নেতার ছবি থাকার দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
সন্দেহভাজন সহকারী পাইলটের সামাজিক যোগাযোগমাধ্যমে আল-কায়েদা নেতার ছবি থাকার দাবি

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে গত বুধবার ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন সহকারী পাইলটকে উগ্র মতাদর্শের কারণে গত বছর ওমানের জাতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা ‘ওমান এয়ার’ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।ওই দুটি সূত্র ও ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ওই সহকারী পাইলটের নাম হামাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমও তাঁর নাম প্রকাশ করেছে। আল-হাম্মামি সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ওমান ও মা সিরিয়ার নাগরিক। কয়েক বছর তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।আল-হাম্মামির মুছে ফেলা লিংকডইন অ্যাকাউন্টে গত বুধবার দুটি পোস্ট দেওয়া হয়েছিল। ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর অল্প সময়ের ব্যবধানে পোস্ট দুটি দেওয়া হয়।

তবে কে পোস্ট দুটি করেছিলেন বা আগে থেকে এগুলো প্রকাশের সময় নির্ধারণ করা ছিল কি না, তা স্পষ্ট নয়।সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে হামাম আল-হাম্মামি নামের একটি অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর