বিশ্বের প্রথম ডাকটিকিট ‘পেনি ব্ল্যাক’, ১৮৪০
১৮৫৪ সালের ১ অক্টোবর তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে প্রথমবারের মতো ডাকটিকিট ব্যবহার করা হয়। ডাকটিকিটের প্রচলন অবশ্য আরও আগে, ১৮৪০ সালে যুক্তরাজ্যে। তিন বছর পর, ১৮৪৩ সালের ১ মার্চ সুইজারল্যান্ডের জুরিখ ক্যান্টন তাদের নিজস্ব ব্যবহারের জন্য ডাকটিকিট প্রকাশ করে। এর পাঁচ মাস পর ব্রাজিল সমগ্র দেশের জন্য ডাকটিকিট চালু করে।
পরবর্তী সময়ে জেনেভা (১৮৪৩), যুক্তরাষ্ট্র (১৮৪৭), মরিশাস (১৮৪৭), ফ্রান্স (১৮৪৯), বেলজিয়াম (১৮৪৯), বাভারিয়া/জার্মানি (১৮৪৯) ও স্পেন (১৮৫০)—এই দেশ বা রাজ্যগুলোর মাধ্যমে প্রথম ১০ বছরে মোট ১০টি অঞ্চলে ডাকটিকিটের ব্যবহার শুরু হয়।১৮৫০ সালের আগে ভারতের ডাকব্যবস্থা ছিল বেশ বিশৃঙ্খল। অঞ্চলভেদে লোকাল ডিস্ট্রিক্ট কালেক্টর বা সামরিক কর্মকর্তারা নিজস্ব নিয়মে পোস্ট অফিস পরিচালনা করতেন।
চিঠির ওজন ও দূরত্বের ওপর ভিত্তি করে ডাকমাশুল হিসাব করা হতো, যা ছিল অত্যন্ত জটিল ও ব্যয়বহুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।