মেক্সিকো সিটির একটি সামরিক ঘাঁটিতে কমান্ডো নামের চিহুয়াহুয়া জাতের কুকুরটির মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছেন ন্যাশনাল গার্ডের দুই সদস্য। ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৭ পাউন্ড ওজনের একটি চিহুয়াহুয়া জাতের কুকুরছানা। আকারে হয়তো অত্যন্ত ছোট; কিন্তু মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ এটিকেই দিয়েছে বিরাট ও গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। কুকুরছানাটির চোখে ছোট চশমা (গগলস), গায়ে মাপমতো লাগানো সামরিক ট্যাকটিক্যাল ভেস্ট, মাথায় হেলমেট ও হেলমেটের ওপর বসানো ক্ষুদ্র ক্যামেরা।
এ কুকুরছানাই এখন মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং আকারে সবচেয়ে ছোট চতুষ্পদ সদস্য।বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ মাস বয়সী কুকুরছানাটির নাম রাখা হয়েছে ‘কমান্ডো’।
শুধু জনসমক্ষে প্রদর্শনীর জন্য বা দলের ‘ম্যাসকট’ হিসেবে নয়, বরং নিখোঁজ মানুষদের খুঁজে বের করা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য এটিকে রীতিমতো পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সাধারণত সামরিক বাহিনীতে শক্তিশালী ও হিংস্র কুকুর রাখা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।