গত মে মাসে বন্ধ কারখানা চালু ও অর্থনীতিতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়।বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। শিল্পোদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদের এই তহবিলের ঋণ দেওয়ার কথা। আর প্রণোদনার আওতায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। তবে প্রণোদনা ঘোষণার চার মাস পরও এই ঋণ বিতরণে কাঙ্ক্ষিত গতি নেই।
ফলে শিল্পকারখানাগুলোও তার সুফল পাচ্ছে না। উল্টো জ্বালানি–সংকটসহ নানামুখী সমস্যায় ধুঁকছে শিল্পকারখানা।প্রণোদনা ঘোষণার চার মাস পরও তহবিল বিতরণের কাঙ্ক্ষিত গতি না থাকায় শর্ত শিথিলসহ সুদ কমিয়ে ঋণ বিতরণ বাড়ানোর নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক। আর উপায় খুঁজে বের করতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক ব্যাংকারদের সঙ্গে পরামর্শ করছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিতে গতি ফেরাতে ১৮০ দিনের নতুন পথনকশা ঘোষণার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক।এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংকের কাজ হলো ঝুঁকি বিবেচনায় ঋণ দেওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।