advertisement
advertisement

মেসি বিদায় নিয়েছেন, আর্জেন্টিনা দলে এসেছেন নতুন লিওনেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মেসি বিদায় নিয়েছেন, আর্জেন্টিনা দলে এসেছেন নতুন লিওনেল

মাত্র কয়েক মাসের ব্যবধানে লিওনেল ফ্লোরেস বোকা জুনিয়র্সের দ্বিতীয় দল থেকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে।

advertisement

কেউ খেয়াল করেছেন কি?বেনিনের বিপক্ষে ওই ম্যাচটায় আসলে দুজন লিওনেল খেলেছেন আর্জেন্টিনা দলে। একজন লিওনেল মেসি। যাঁর বিদায়ী ম্যাচ ছিল সেটা। অন্যজন লিওনেল ফ্লোরেস।একজন কিংবদন্তি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, যাঁর নামে ঘরবাড়ি ভরে আছে ছবিতে, পোস্টারে, স্মৃতিতে।আরেকজন ১৮ বছরের এক কিশোর, যাঁর পরিচয় মাত্র লেখা শুরু হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বোকা জুনিয়র্সের দ্বিতীয় দল থেকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে।

উত্থানটা এতটাই দ্রুত যে লিওনেল মেসির বিদায়ী ম্যাচেও দেখা গেছে তাঁর উপস্থিতি। বদলি নেমে সেদিন খেলেছেন মিনিট পনেরো।মেসি বিদায় নিলেন, থেকে গেলেন মেসিলিওনেল ফ্লোরেসের জন্ম ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। জায়গাটা ভিয়া লা কাভা, বুয়েনস এইরেসের উত্তরে সবচেয়ে গরিব এলাকাগুলোর একটির বস্তি। তবে ‘লিও’ কিংবা ‘ফ্লোরেস’ নয়, সবাই তাঁকে ডাকে ‘বেনজা’ নামে।

তাঁর পুরো নাম যে লিওনেল বেনজামিন ফ্লোরেস!জাতীয় দলে মেসির শেষ অনুশীলনে ছিলেন ফ্লোরেসও।খুব অল্প বয়সেই ফ্লোরেসের প্রতিভা চোখ এড়ায়নি বোকা জুনিয়র্সের স্কাউটদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর