advertisement
advertisement

আমাদের সেই মাঠটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
আমাদের সেই মাঠটা

advertisement

এটা শুধু একটা মাঠ নয়, আমাদের ছোটবেলার একটা আস্ত পৃথিবী। মাঠের এক অংশে ছিল সবুজ ঘাস, আর অন্য অংশে ছিল একটা পুকুর। তখন পুকুরটা আজকের মতো সুন্দর বা পরিষ্কার ছিল না, তবু আমাদের কাছে জায়গাটা ছিল অসম্ভব প্রিয়। এই মাঠেই ক্রিকেটের ব্যাট হাতে কত বিকেল কেটেছে, ফুটবল খেলতে গিয়ে কত সন্ধ্যা নেমেছে—তার কোনো হিসাব নেই। আমাদের কাছে তখন খেলা মানেই ছিল এই মাঠ। রোদ, বৃষ্টি, শীত, কুয়াশা—কোনো কিছুই আমাদের থামাতে পারত না।

শীতের ঘন কুয়াশায় যখন চারপাশ প্রায় অদৃশ্য হয়ে যেত, তখনো বলের শব্দ আর আমাদের চিৎকারে মাঠটা জীবন্ত থাকত।আর ছিল আমাদের সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বী দল। কতবার যে রাতের অন্ধকারে তারা এসে আমাদের ক্রিকেট পিচটা ছিন্নভিন্ন করে দিয়ে গেছে! সকালে এসে পিচের অবস্থা দেখে মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কিন্তু হাল ছেড়ে দিইনি। সবাই মিলে আবার মাটি কেটেছি, পিচ ঠিক করেছি, দাগ টেনেছি—তারপর শুরু হয়েছে খেলা।

কারণ, মাঠটা শুধু খেলার জায়গা ছিল না, এটা ছিল আমাদের বন্ধুত্ব, আমাদের শৈশব আর আমাদের ছোট ছোট জয়ের সাক্ষী।আজ এত বছর পর ছবিটা হঠাৎ সোশ্যাল মিডিয়ার কল্যাণে সামনে চলে এল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর