বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।
এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি।দেশের অন্যান্য পূজামণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার অনুষ্ঠান হবে আজ। দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর হবে সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান।
পরবর্তী সময়ে হবে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা।মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।