স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও মেয়ে সারায়াহকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন কিয়ারা। কোলাজ
দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সুখবরটি জানানোর কয়েক দিনের মাথায় স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও মেয়ে সারায়াহকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোতে উঠে এসেছে কাজের ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা দৃশ্য।১১ অক্টোবর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা। ক্যাপশনে লেখেন, ‘কৃতজ্ঞতা’।
ছবির শুরুতে দেখা যায়, রোদে পুলের পাশে অবসর কাটাচ্ছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে বালুর ওপর পরিবারের সদস্যদের পায়ের ছাপ দেখা যায়। গোলাপি ফুলের পটভূমিতে সানগ্লাস পরা কিয়ারার একটি সেলফিও রয়েছে ছবির অ্যালবামে।কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে একটি ছবিতে অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি নেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অন্য একটি ছবিতে বালুতে ঢাকা ছোট্ট মেয়ের পায়ের ছবি নজর কেড়েছে।
শেষের দিকে স্বামী সিদ্ধার্থের সঙ্গে হলুদ পোশাকে তোলা একটি ছবিও রেখেছেন কিয়ারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।