advertisement
advertisement

যা কিছু এখনো বাজেটের ভেতরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
যা কিছু এখনো বাজেটের ভেতরে

advertisement

এই সবুজ লেগুনাগুলোতে উঠলে ঝাঁকি খেতে খেতে বডির কলকবজা সব লুজ হয়ে যায়। চার রাস্তার মোড়ে নেমে গাড়িওয়ালাকে ১০ টাকা দিয়ে বললাম, ‘ভাই, পাঁচ টাকা ফেরত দেন!’‘ভাই, ভাড়া ১০ টাকা।’‘কাহিনি করেন ভাই! পাঁচ টাকা দিয়ে আসা–যাওয়া করি প্রতিদিন।’‘ভাই আজ থেকে ভাড়া ওঠানামা ১০ টাকা। পেট্রলের দাম বাড়ছে।’এ তো মহা সমস্যায় পড়লাম‌। সকালে চা পান করতে গিয়েছিলাম দোকানে। দোকানদার ১০ টাকার চা নিল ১২ টাকা।

বলে কিনা, ‘মামা, গুঁড়া দুধ, চিনি, সিলিন্ডার গ্যাসে সব দাম বাড়ছে।’ পরশু ভাত খাওয়ার সময় ঢ্যাঁড়স ভাজি না‌ খেয়ে পাতে রেখে দিয়েছিলাম। আমার মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ‘ঢ্যাঁড়সের দাম জানিস? ৬০ টাকার নিচে কোনো সবজি নাই। তোর চেয়ে সবজির দাম বেশি।’ ‘ঢ্যাঁড়সের দাম জানিস? ৬০ টাকার নিচে কোনো সবজি নাই। তোর চেয়ে সবজির দাম বেশি।’ কথাটা গায়ে লাগলেও আমলে নিলাম না।বাসার নিচে দাঁড়িয়ে এসব ভাবছি এমন সময় বন্ধু অমিত এল।

ও মুখটা যদিও সব সময় বিরিয়ানির এলাচে কামড় পড়ার মতো করে রাখে, তবু জিজ্ঞেস করলাম, ‘বন্ধু, কোনো সমস্যা?’‘আরে বলিস না, ফাইজার সরকারি চাকরি হয়েছে গত সপ্তাহে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর