ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ডেঙ্গু নিয়ন্ত্রণে কোথায় এডিস মশা বাড়ছে, তা নিয়মিত জানা জরুরি। কিন্তু প্রচলিত পদ্ধতিতে ফাঁদে ধরা মশা সংগ্রহ করে পরীক্ষাগারে আলাদা করে এডিস মশা শনাক্ত করতে হয়। এতে সময় ও শ্রম লাগে।এ কাজ সহজ করতে শব্দের সাহায্যে এডিস মশাকে আকর্ষণ, ফাঁদে আটকে পড়া মশার ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সেগুলো শনাক্ত ও গণনার একটি যন্ত্র তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
‘মাস্ট-ক্লাউডনেট’ নামের যন্ত্রটি ইন্টারনেটের মাধ্যমে ছবি ও তথ্য দূরবর্তী সার্ভারে পাঠায়। ফলে ওয়েব ড্যাশবোর্ডে মশার উপস্থিতি দেখা যায়।গবেষণাটি ২০২৬ সালে আইইইই ট্রানজ্যাকশনস অন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের প্রাথমিক মাঠ পরীক্ষায় শব্দ ব্যবহার করা যন্ত্রে ৪৯টি এডিস ও ১০টি অন্য প্রজাতির মশা ধরা পড়ে। অর্থাৎ ধরা পড়া মশার ৮৩ দশমিক ১ শতাংশ ছিল এডিস।
শব্দহীন নিয়ন্ত্রণ যন্ত্রে ধরা পড়ে একটি এডিস ও তিনটি অন্য প্রজাতির মশা।তবে মাঠপর্যায়ে এআই ৪৯টি এডিসের মধ্যে ৩৫টিকে সঠিকভাবে শনাক্ত করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।