advertisement
advertisement

বন্দী ইমরানকে নিয়ে পাকিস্তানের রাজনীতি কেন ঘুরপাক খাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
বন্দী ইমরানকে নিয়ে পাকিস্তানের রাজনীতি কেন ঘুরপাক খাচ্ছে

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে তেহরিক–ই–পাকিস্তানের (পিটিআই) নেতাকর্মীদের লংমার্চ। গত শুক্রবারের ছবি

advertisement

কেউ মানুক না–মানুক, সত্য হলো—পাকিস্তানের রাজনীতি তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী এক ব্যক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সেই বন্দীর নাম ইমরান খান।গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুই দিনের মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের আল-শিফা হাসপাতালে স্থানান্তর করার আদেশ দেন। কিন্তু শাহবাজ শরিফের সরকার সেই আদেশ উপেক্ষা করে ইমরান খানকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যায়।

এরপর আবার তাঁকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নিয়ে বন্দী করে রাখা হয়।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ইমরান খানের প্রতিষ্ঠিত দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা। ইমরান খানের মুক্তির দাবিতে আফ্রিদি ইসলামাবাদের দিকে লংমার্চের ঘোষণা দেন। এই লংমার্চ ঠেকাতে কেন্দ্রীয় সরকার পিটিআইয়ের সঙ্গে আলোচনা শুরু করে। কিন্তু আফ্রিদি বলেন, ইমরান খান যদি তাঁদের লংমার্চ বন্ধ করতে বলেন, তাহলে তাঁরা তা বন্ধ করবেন।

কেন্দ্রীয় সরকার এতে রাজি হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর