advertisement
advertisement

অফিস পালানো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
অফিস পালানো

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

শফিক সাহেব ভাবছে আজ সে অফিসে যাবে না। এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না। জীবনে কিছুটা বাড়তি স্বাদ প্রয়োজন। কিছুটা বাড়তি রং। লাল, নীল, বেগুনি। রংধনুর সাত রং। কিংবা তিনটি মৌলিক রং। যে রং দিয়ে যেমন খুশি তেমন রঙে সাজানো যাবে জীবন। তাই শফিক সাহেব ভাবছে আজ অফিস পালাবে সে। অফিস পালানো! ব্যাপারটা একটু কেমন যেন। শুনতে কিছুটা বেখাপ্পা শোনায়। তা শুনতে যেমন লাগে লাগুক, অফিস সে পালাবেই।

কিন্তু অফিস পালানোর পরে বসের রিঅ্যাক্ট কেমন হবে? সেটাই চিন্তা করছে শফিক সাহেব। সে হয়তো ব্যাখ্যা চাইতে পারে। - শফিক সাহেব কাজটা কি ঠিক হলো? - কোন কাজটা স্যার? - এই যে অফিস ফাঁকি দিলেন? - এটাতো একটা মহৎ কাজ স্যার? - মানে? - স্যার পৃথিবীর বিখ্যাত মানুষের মাঝে এ লক্ষণগুলো থাকে। এটা ঠিক অফিস ফাঁকি দেওয়া না। ভুলো মন বলতে পারেন। - তার মানে আপনি ভুল করে অফিসে আসতে গিয়ে অন্য জায়গায় চলে গেছেন? - ঠিক ধরেছেন স্যার।

যেমন কলম্বাস ভারত আসতে গিয়ে ভুল করে আমেরিকা আবিষ্কার করে ফেলেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর