পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই ওয়ার্ডের বাসিন্দারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা। রোববার রাতে বেড়া বাজারের তরমুজপট্টি এলাকায়
পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে হামলা চালান। এ সময় একাধিক দোকানে আগুন দেওয়ার পাশাপাশি অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে সংঘর্ষ শুরু হয়, যা চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেড়া থানার পুলিশের পাশাপাশি সাঁথিয়া ও সুজানগর থানা এবং পাবনা পুলিশ লাইনসের পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার সরকারি বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কয়েক দিন ধরে পৌরসভার ওয়ার্ডভিত্তিক ফুটবল খেলা চলছিল। গতকাল ছিল ২ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে ফল নির্ধারণে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।