advertisement
advertisement

বিল গেটস অবাক: বাংলাদেশি এসব পেশা এআই খেতে পারবে না!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
বিল গেটস অবাক: বাংলাদেশি এসব পেশা এআই খেতে পারবে না!

বিল গেটস

advertisement

বিল গেটস বলেছেন, কোডার (কম্পিউটারের কোড লেখক), বায়োলজিস্ট (জীববিজ্ঞান গবেষক) আর এনার্জি এক্সপার্টের (জ্বালানি বিশেষজ্ঞ) চাকরি এআই খেতে পারবে না। বাংলাদেশে বাস্তবে আরও কিছু পেশা আছে, যেগুলোয় এআই এখনো প্রবেশ করতে পারেনি। রস+আলোর এআই ও জব এক্সপার্ট হুমায়ুন শরিফ জানাচ্ছেন বাঙালির সেই পেশাগুলোর কথা।ছিনতাইকারীছিনতাই করতে লাগে সাহস।

আরও লাগে অস্ত্র, মরিয়া ভাব, ফেনসিডিল বা ইয়াবার একটুখানি আসক্তি, স্থানীয় মাস্তান, মামা আর থানাওয়ালাদের সঙ্গে সংযোগ। এআই এটা পারবে না।পকেটমারপকেট মারতে হয় নরম হাতে, ভিড়ের মধ্যে। এআই পকেটে হাত দিয়ে জিজ্ঞেস করবে, ‘অনুমতি আছে কি?’ পকেটমার জানে কোন পকেটে কী থাকে। এআই সবাইকে স্ক্যান করে, কিন্তু হাত বাড়ায় না।তেলবাজ‘স্যার, আপনিই আমাদের একমাত্র ভরসা’—এ কথা মুখ দিয়ে বলতে হয়।

এআই সত্যি কথা বলে ফেলবে, ‘আপনার প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।’ তেলের কাজ শেষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর