ভারতের রাজধানী নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে দেশটির বিরোধী জোটের মিছিল ঘিরে আজ সোমবার নয়াদিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে লুটিয়েন্স দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা।লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপিবিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।
এ অভিযোগের প্রতিবাদেই আজ সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করার কথা বিরোধীদের।এর আগে টানা দুই দিন রাজধানী নয়াদিল্লিতে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। এ সময় অনেককে আটকও করা হয়।পুলিশ যন্তর মন্তরের দিকে যাওয়ার সড়কগুলোয় ব্যারিকেড বসিয়েছে।
বিক্ষোভকারীরা যাতে নির্ধারিত প্রতিবাদস্থলে জড়ো হতে না পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে।মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’: মুক্তির পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকেগতকাল রোববার গভীর রাতে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।