advertisement
advertisement

ধানখেতে স্কুলছাত্রীর লাশ, সিসিটিভির ফুটেজ দেখে কক্সবাজারে হোটেল কর্মচারী গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
ধানখেতে স্কুলছাত্রীর লাশ, সিসিটিভির ফুটেজ দেখে কক্সবাজারে হোটেল কর্মচারী গ্রেপ্তার

গ্রেপ্তার রাজু চৌধুরী। গতকাল রোববার রাতে

advertisement

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে এক স্কুলছাত্রীর (১৫) লাশ উদ্ধারের ঘটনায় কক্সবাজারে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রাজু চৌধুরী। গতকাল রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর বাইপাস সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার রাজু চৌধুরীর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। তাঁর বাবার নাম মনির আহমদ।

রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, লাশ উদ্ধারের আগে ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লা নগরের ভাড়া বাসা থেকে বের হয় ওই স্কুলছাত্রী। সে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। এরপর কুমিল্লায় ফিরে কক্সবাজারে যায়। সিসিটিভি ফুটেজে কক্সবাজারের একটি স্থানে ৬ অক্টোবর রাজু চৌধুরীর সঙ্গে ওই স্কুলছাত্রী দেখা গেছে।

এরই সূত্র ধরে রাজু চৌধুরীকে স্কুলছাত্রীকে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর