কান্নার ইমোজি এখন জনপ্রিয়তার ১ নম্বরে আছে
আধুনিক যোগাযোগের ক্ষেত্রে ইমোজি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ইমোজির মুকুট পরেছে চোখ থেকে গড়ানো কান্নার সেই ছোট্ট হলুদ মুখটি। নতুন নতুন প্রতীক যখন প্রতিনিয়ত যোগাযোগের ধরন পাল্টে দিচ্ছে, তখন এই মিশ্র অর্থযুক্ত ইমোজিগুলো আমাদের মস্তিষ্কে বেশ প্রভাব ফেলছে।কেউ নতুন চাকরি পেয়েছেন? কান্নার ইমোজি দেওয়া হচ্ছে। অদ্ভুত কোনো কারণে কারও সঙ্গে দেখা করতে গেছেন?
কান্নার ইমোজি। সোফা থেকে কুকুরটি পড়ে গেছে? আবারও সেই কান্নার ইমোজি। গুগলের পক্ষ থেকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, চোখের কোণ থেকে জল গড়ানো হলুদ বৃত্তের ইমোজিটি এখন আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ইমোজির স্বীকৃতি পেয়েছে।
হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটের দিকে তাকালে দেখা যাবে, কেবল শেষ ৭২ ঘণ্টার মধ্যেই এটি ব্যবহার করা হয়েছে ১৫ বার!ঐতিহাসিকভাবে আনন্দ প্রকাশ করতে জনপ্রিয় কান্না-হাসি বা এর পাশাপাশি কাত হওয়া ইমোজিগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হলেও, অতিরিক্ত ব্যবহারের কারণে এখন এগুলো অনেকটাই পুরোনো বা মান্ধাতা আমলের ঠেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।