advertisement
advertisement

চুয়েটে শাটডাউন: ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
চুয়েটে শাটডাউন: ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্য

উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। বাঁ দিকে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং তাঁর পেছেনে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত। আজ সকালে তোলা

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ সোমবার সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। ফটকে তিনি কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন।

পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকে দেওয়া তালা ভেঙে তিনি নিজের দপ্তরে যান।সরেজমিন সকালে উপাচার্য ভবনে গিয়ে দেখা যায়, তিনি উপাচার্যের জন্য নির্ধারিত চেয়ারে বসে রয়েছেন। তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন রয়েছেন।

জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত প্রথম আলোকে বলেন, ‘আমরা একসাথেই ভেতরে প্রবেশ করেছি।’নিজের দপ্তরে চেয়ারে বসে রয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর