অ্যানফিল্ডে কলার রেপ্লিকা নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার সিটি সমর্থকেরা
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই লিভারপুল সমর্থকদের বিদ্রুপের মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যানফিল্ডে সিটির বিপক্ষে ব্যানার ও স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাগতিক সমর্থকেরা।তবে সেই উত্তপ্ত পরিবেশে সিটি সমর্থকদের হাতে দেখা গেল অদ্ভুত এক বস্তু—হলুদ রঙের শত শত ফোলানো কলা। কেন এই কলা?
এর সঙ্গে কি আর্থিক বিতর্কের কোনো সম্পর্ক আছে?না, কলার এই প্রদর্শন সিটির আর্থিক বিতর্কের জবাব দেওয়ার জন্য হঠাৎ করে তৈরি কোনো কৌশল নয়। এর শিকড় প্রায় ৪০ বছর আগের ম্যানচেস্টার সিটির সমর্থক-সংস্কৃতিতে। তবে লিভারপুলের মাঠে এই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পেছনে ছিল বিশেষ বার্তা।কলার সঙ্গে সিটির সম্পর্ক কীভাবে শুরু?গল্পটা ১৯৮৭ সালের।
সে বছর ম্যানচেস্টার সিটির সমর্থক ফ্র্যাঙ্ক নিউটন একটি ফোলানো কলা নিয়ে হাজির হয়েছিলেন ক্লাবের তৎকালীন মাঠ মেইন রোডে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।