advertisement
advertisement

সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নিন

সম্পাদকীয়

advertisement

দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষার হলে বসে চাকরিপ্রার্থীরা যখন জানতে পারেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কী হতে পারে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের শনিবারের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

আমরা মনে করি, এটি সরকারি নিয়োগপ্রক্রিয়ার নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় সংকট। বেসরকারি খাত অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও দীর্ঘদিন ধরেই বিনিয়োগ প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ায় কর্মসংস্থানের সুযোগ সেভাবে বাড়ছে না।

দেশের শ্রমবাজারের কথা চিন্তা না করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার হওয়ায় শিক্ষিতদের জন্য শোভন চাকরি যেন সোনার হরিণ হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর