advertisement
advertisement

অ্যান কারসনের গদ্য: অল্প কিছু কথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অ্যান কারসনের গদ্য: অল্প কিছু কথা

নোবেল পদক ও অ্যান কারসনের ছবি অবলম্বনে। প্রথম আলো গ্রাফিকস

advertisement

কবিতা, প্রবন্ধ ও অনুবাদে স্বতন্ত্র এক সাহিত্যভুবন নির্মাণ করেছেন কানাডীয় লেখক অ্যান কারসন। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-সংস্কৃতি নিয়ে তাঁর গভীর পাণ্ডিত্য লেখায় এনে দিয়েছে ভিন্ন মাত্রা। সম্প্রতি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাঁর অন্তর্দৃষ্টিসম্পন্ন গদ্য ‘অল্প কিছু কথা’ অনুবাদ করেছেন মুহম্মদ আহসান নাহিয়ান।একদিন খুব ভোরবেলা শব্দগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার আগে শব্দ বলতে কিছুই ছিল না।

ছিল ঘটনা, ছিল আবহ। অ্যারিস্টটল বলেছিলেন যে একটা ভালো গল্পে যা কিছুই ঘটে, তা ঘটানোর জন্য সব সময় অন্য কিছু একটা লাগে, যা বাকি সবকিছুকে ঘটনার দিকে ঠেলে দেয়। একদিন কেউ একজন খেয়াল করল যে আকাশে তারা আছে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। কিন্তু কেন? অনেককেই জিজ্ঞেস করেছি। আমার মনে হয়, এটা একটা ভালো প্রশ্ন। তিনজন বৃদ্ধা একটা মাঠে ঝুঁকে পড়ে কাজ করছিল। তারা বলল এই কথা আমাদের জিজ্ঞেস করে কী লাভ?

কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বোঝা গেল যে বরফে ঢাকা মাঠ, নীলচে-সবুজ অঙ্কুর সম্পর্কে, আর ‘দুঃসাহস’ নামের যে গাছটিকে কবিরা ভায়োলেট ভেবে ভুল করে, সেটি সম্পর্কে যত কিছু জানা সম্ভব তার সবটুকুই তারা জানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর